Reduce these are the 7 Rs of Sustainability.

 Part_2



Rethink, Refuse, Reduce, Repurpose, Reuse, Recycle, Rot
These are the 7 Rs of Sustainability.
উপরের 7 Rs এর মধ্যে আজকে আলোচনা করবো Refuse বা প্রত্যাখ্যান নিয়ে।
Refuse বা প্রত্যাখ্যান করা বলতে বুঝানো হয়েছে, সেইসব কোম্পানি ও পণ্য কে প্রত্যাখ্যান করা বা 'না' বলা যেগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। এই প্রত্যাখ্যান করার একটি উপায় হচ্ছে, ওভার-প্যাকেজযুক্ত এবং প্লাস্টিক বা পলিথিন এর প্যাকেজযুক্ত পণ্যকে 'না' বলা। যদিও একেবারে সমস্ত প্লাস্টিক বা পলিথিনে মোড়ানো পণ্যকে না বলা বা প্রত্যাখ্যান করা কঠিন, তবুও অধিক সচেতনতাই পারে আপনার প্রতিদিনের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে।
কিন্তু কথা হচ্ছে আপনি বলতেই পারেন "প্লাস্টিকের পণ্য তো এখন নিত্য প্রয়োজনীয় হয়ে গেছে। এটাকে প্রত্যাখ্যান করে আমি কিভাবে চলবো"। অবশ্যই পারবেন। বিকল্প চিন্তা করুন দেখবেন একই প্লাস্টিক পণ্যর বিকল্প হিসেবে গ্লাস বা স্টেইনলেস স্টীল পেয়ে যাবেন। অধিক পলিথিনে মোড়ানো পণ্য এড়িয়ে চলুন। বাজার বা দোকান থেকে আপনাকে পলিথিনের ব্যাগ অফার করবে, তখন আপনি সরাসরি না বলুন এবং বিকল্প চিন্তা করুন। দৈনন্দিন কেনাকাটা, বাজার ইত্যাদি করার সময় পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যাবহার করুন।
#Note: Think & Refuse
সচেতনতার চর্চা শুরু হোক নিজ থেকে, নিজ পরিবার থেকে। আপনি ভাবছেন আমি তো ছাত্র/ছাত্রী পড়াশুনা করবো, ঘুরবো ফিরবো, আড্ডা দিব, খাব আর ঘুমাবো এই আমার কাজ। অথবা চাকরি/ব্যবসা করি অত সময় কোথায়?? পৃথিবী গোল্লায় যাক। আপনি ভুল ভাবছেন এবং করছেন !! আপনি পড়াশুনা করছেন পাশাপশি সামাজিক জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। চাকরি/ব্যবসা করছেন সামাজিক দায়বদ্ধতা থেকে এগুলো চর্চা করুন। নিজের পরিবারকে সাথে নিয়ে চর্চা করুন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, কিভাবে পরিবার থেকেই আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি। ভাবুন আপনার পরিবারে প্রতিদিন যে পরিমাণে পলিথিন, প্লাস্টিক ইত্যাদি ক্ষতিকর পণ্যর ব্যাবহার হচ্ছে সেগুলোকে কিভাবে প্রত্যাখ্যান করে এর বিকল্প নিয়ে আসবো। বাবা কে বলুন বাজার করার সময়ে পলিথিনের ব্যাগে পণ্য বহন থেকে বিরত থাকতে। পরিবারের সবাইকে নিয়ে বসে আপনি 7Rs of Sustainability সম্পর্কে আলোচনা করে এগুলোকে নিজেদের প্রত্যাহীক জীবনে কাজে লাগানোর কথা ভাবুন।
#Note: Don't feel shy, Do it now
যে প্লাস্টিক পনিগুলো কেবল একবার ব্যবহার করা হয় সেগুলোকে 'না' বলুন। প্লাস্টিক বা পলিথিন দূরীকরনে সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে, এগুলো আমরা কেবল কয়েক মিনিট এর জন্য খেতে, জিনিস বহন করতে বা সরিয়ে নিতে ব্যবহার করি। এই একক-ব্যবহারের পণ্যগুলোর ব্যাবহারিক গড় আয়ু ১০-১৫ মিনিটের হয় এবং তারপরে 'দূরে' ফেলে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত অর্থাৎ শেষ ঠিকানা হয় নদী বা সমুদ্র। তারপর?? তারপর আর কি হাজার হাজার বছর বেচেঁ থাকে আর পরিবেশের ক্ষতি করতে থাকে।
এটি সামাল দেওয়ার মতোই তুলনামূলকভাবে সহজ সমস্যা, কিন্তু আমরা কঠিন করে ফেলি। আমাদের একক-ব্যবহারযোগ্য প্লাস্টিকের দরকার নেই। সরাসরি 'না' বলুন। আপনার পানীয় অর্ডার এর সঙ্গে, কোনো স্ট্র ব্যাবহার থেকে বিরত থাকুন। যখন স্ট্র ছিলনা তখন কিভাবে খেতেন ভাবুন এবং ঢোক ঢোক করে পান করে ফেলুন। চা, কফি ইত্যাদি পানের সময় ওয়ান টাইম প্লাস্টিক বা কাগজের কাপকে 'না' বলুন। গ্লাস/কাঁচ এর কাপে পান করুন। আপনার ফ্যাশনেবল শপিংয়ের সময় প্লাস্টিকের ব্যাগটি 'না' বলুন। প্রত্যাখ্যান করা তুলনামূলক সহজ একটি কাজ। শুধু আমাদের সাহসী উদ্যোগের প্রয়োজন।
#Note: Togather we can
তাহলে আমাদেরকে কমেন্ট করে বা ইনবক্স করে জানিয়ে দিন আপনি এই সপ্তাহে কি কি পণ্য কে প্রত্যাখ্যান করলেন বা না বললেন। ভয়ের কিছু নেই সাহস করে পরিবার, বন্ধু - বান্ধব, আত্মীয়স্বজনদের সাথে নিয়ে চর্চা শুরু করে দিন।
এই এক সপ্তাহে আপনি আপনার, আপনার পরিবার, বন্ধু - বান্ধব, আত্মীয়স্বজনদের মধ্যে কি কি পরিবর্তন আনতে পারলেন তা আমাদেরকে জানাতে ভুলবেননা কিন্তু।
You are the change maker. You can do it.
Just say 'NO'
Md. Maruf Billah
Junior Content Officer
Bangladesh Environmental Protection Authority-BEPA

Comments

Popular posts from this blog

Rethink these are the 7 Rs of Sustainability