Part_1
Rethink, Refuse, Reduce, Repurpose, Reuse, Recycle, Rot
These are the 7 Rs of Sustainability.
নিজেকে ভালো রাখার উপায় হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সুস্থ ও সুন্দর রাখা। আপনি যেখানে বাস করেন সেই পরিবেশ যদি বসবাস যোগ্য না হয় তাহলে সেখানে আপনি বেশিদিন কি থাকতে পারবেন? নিশ্চই না। তাইনা?
ঠিক তেমনি আজ গোটা বিশ্ব যে ধীরে ধীরে একটি প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে, আমাদের বাসের অযোগ্য হচ্ছে সেটা নিয়ে কি আমরা ভাবছি?
সাধারণত আমরা 3Rs (Reduce, Reuse, Recycle) সম্পর্কে জানি। কিন্তু পৃথিবীকে বাসযোগ্য করতে হলে 7Rs এর এই মডেলটি খুবই গুরুত্বপূর্ন।
উপরের 7 Rs এর মধ্যে আজকে আলোচনা করবো সর্ব প্রথমটি নিয়ে অর্থাৎ Rethink (পুনর্বিবেচনা)
আপনি কীভাবে প্রাকৃতিক সম্পদগুলো কে ব্যাবহার করেন তা পুনর্বিবেচনা করুন তো।। কিছুক্ষণ চিন্তা করুন আপনি সম্পদগুলো কিভাবে ব্যবহার করছেন, ব্যাবহার হয়েগেলে কি করছেন, রকষণাবেক্ষণ কিভাবে করছেন ইত্যাদি।
আপনি একবার ভাবুন যে প্রাকৃতিক সম্পদগুলো খুবই সীমাবদ্ধ এবং আপনি কি জানেন যখন আপনি বুঝবেন প্রাকৃতিক সম্পদ ধীরে ধীরে কমে যাচ্ছে তখন আপনার প্রতিদিনের পছন্দ- অপছন্দ বা সিদ্ধান্তগুলির উপর ব্যাপকভাবে প্রভাব পড়বে। সেটা আবার কেমন? আচ্ছা বলছি। এখন থেকে আপনি মুদি দোকানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় নিবেন।

যখন কোনো কিছু কিনতে যাবেন তখন L.N. Smith এর এই উক্তিটি মনে করবেন, "Every dollar you spend or don't spend is a vote you cast for the world you want to live in." আপনি চিন্তা করুন যে যেটা কিনবেন সেটা আসলেই আপনার দরকার কিনা এবং এটাতে কি কারো কোনো ক্ষতি হবে কিনা। এটি সবাইকে উপলব্ধি করানোই কষ্টকর যে, আপনার দৈনন্দিন পছন্দ-অপছন্দ বা সিদ্ধান্তগুলো পৃথিবীর সাস্থের জন্য খুবই গুরুত্বপূর্ন। যেমন ধরুন আপনার পছন্দ প্লাস্টিকের বোতলে পানি বহন করা কারণ কাচের বোতল অনেক ভারী এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে একবার পুনর্বিবেচনা করুন তো আপনার এই পছন্দ টি পৃথিবীর সস্থের সাথে সম্পর্কিত নয়?
#Note: The point is to stop and think.

আপনার দৈনন্দিন পছন্দ - অপছন্দ বা সিদ্ধান্তগুলো সম্পর্কে পুনর্বিবেচনা করার একটি উপায় হ'ল ঘরে বসে বর্জ্য সৃষ্টির কারণ পর্যালোচনা বা অডিট করা। এটি আপনাকে আপনার দৈনন্দিন জীবনের এমন ক্ষেত্রগুলি দেখিয়ে দিবে যা সর্বাধিক বর্জ্য সৃষ্টি করে। বর্জ্য নিরীক্ষণ বা অডিট যাই বলেন না কেনো এটি আপনাকে দেখাবে যে আপনি প্রতিদিনই প্রচুর পরিমাণে প্লাস্টিকের সংস্পর্শের মধ্য দিয়ে যান, বিশেষ করে পানির বোতল। কি ঠিক বললাম তো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা আপনি নিজেই এখন কিছুটা সময় চোখ বন্ধ করে ভাবুন দেখবেন পেয়ে যাবেন।

এবার এই প্লাস্টিকের ব্যাবহার হ্রাস করতে একই পানির বোতলটি বা একই তৈজসপত্র টি বারবার ব্যবহার করার বিষয়টি বিবেচনা করুন। আরও গভীরভাবে বলছি, পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল বা তৈজসপত্র কেনার বিষয়টি বিবেচনা করুন যা টেকসই যেমন হতে পারে স্টেইনলেস স্টিল বা গ্লাসের মতো স্থায়ী। এবং এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি শুধু পরিবেশকে-ই রক্ষা করছেন না, আপনি নিজের মানিব্যাগটিও রক্ষা করছেন! কিভাবে? আরে প্রতিদিন এত এত বোতল কেনা থেকে রক্ষা পাচ্ছেন। তাতে কি হলো? কি আর হবে, টাকাও বাঁচলো পরিবেশও বাঁচলো। দারুন !! তাইনা?

তাহলে দেরি কিসের এখনই শুরু করেদিন পুনর্বিবেচনা করা। এবং আমাদের বলুন আপনি ভেবে কি কি পেলেন। আপনার আইডিয়া, চিন্তা ভাবনার কথা জানতে পারলে আমরাও উপকৃত হবো এবং শক্তি পাবো আরোও নতুন উদ্দ্যমে কাজ করার। শেয়ার করুন আপনার পরিচিতজনদের সাথে তাদেরকেও পরিবেশ রক্ষার এই প্রথম পদক্ষেপে সামিল করুন, জানান তাদের ভাবনার কথা।

আপনাদের চিন্তা, ভাবনা এবং আইডিয়া গুলো আমাদের অফিশিয়াল পেজে পোস্ট করা হবে। সেরা 3 জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।


সেরা তিন জনকে যাচাই বাছাই করা হবে পোষ্টের রিঅ্যাক্ট এবং কমেন্ট অনুযায়ী।

"Rethink" নিয়ে আপনার চিন্তা,ভাবনা এবং আইডিয়া জমা দেয়ার শেষ তারিখ আগামী 15 ই জানুয়ারি রোজ শুক্রবার রাত ১২:০০ টা। তো দেরি না করে আজই আপনার চিন্তা ভাবনা এবং আইডিয়া গুলো আমাদের কাছে শেয়ার করুন।
#Note: Don't forget to comment your Rethink Idea !!
Md. Maruf Billah
Junior Content Officer
Bangladesh Environmental Protection Authority-BEPA
Comments
Post a Comment