Posts

ভয়াল ২৫ শে মার্চ কালো রাত।

Image
  মহাকালের স্বাভাবিকতায় প্রতিবছরের ন্যায় আবারো ফিরে এসেছে পৃথিবীর ইতিহাসের জঘন্যতম গণহত্যার স্মৃতিবিজড়িত রাত ভয়াল ২৫ মার্চ। এই রাতের বীভৎসতা এতটাই নির্মম যে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞের অতীত সব রেকর্ডকে ছাপিয়ে এটি হয়ে উঠেছে বিশ্বের ভয়ালতম গণহত্যার রাত। ‘অপারেশন সার্চলাইটের’ নামে পাকিস্থানি বাহিনীর অতর্কিত সেই হামলায় মৃত্যুপুরী হয়ে ওঠে সমগ্র ঢাকা শহর। পৃথিবীবাসী অবাক হয়ে দেখেছে ধর্মের নামে বর্বর হানাদার বাহিনী কিভাবে একরাতে প্রায় অর্ধলক্ষ ঘুমন্ত বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ-এর প্রতিবেদক সাইমন ড্রিং-এর বর্ণনায় জানা যায়, ২৫ মার্চ ৭১-এ রাত দশটার দিকে শুরু হয় সেই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। যদিও পরিকল্পনা অনুযায়ী জিরো আওয়ার বা আক্রমণের নির্ধারিত সময় ছিল রাত একটা। মধ্যরাতে ঢাকার পিলখানা, রাজারবাগ পুলিশলাইন, নীলক্ষেত এলাকায় আক্রমণ চালায় হানাদাররা। ঢাকার ইপিআর সদর দপ্তর পিলখানার বাঙালি সৈনিকদের নিরস্ত্র করে এবং ইপিআর দফতরের ওয়্যারলেস ব্যবস্থা দখল করে নেয় ২২তম বেলুচ রেজিমেন্ট। অন্যদিকে ১৮ নং পাঞ্জাব, ৩২ নং পাঞ্জাব ও ২২ নং বেলুচ রেজিমেন্ট ট্...

"তোমার চোখে বাংলার স্বাধীনতা, অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতা-২০২১"

Image
  "তোমার চোখে বাংলার স্বাধীনতা, অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতা-২০২১"। প্রতিযোগীর নাম:মর্ম পাল প্রতিযোগীর বয়সঃ ১১ অধ্যায়নরত শ্রেণিঃ পঞ্চম প্রতিযোগিতার গ্রুপঃ A স্কুলের নামঃজয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমী জেলার নামঃ নোয়াখালী #তোমার_চোখে_বাংলার_স্বাধীনতা #BEPA #পরিচ্ছন্ন_হোক_সোনার_বাংলা #পরিচ্ছন্ন_হোক_তোমার_আমার_এলাকা

Reduce these are the 7 Rs of Sustainability.

Image
  Part_2 Rethink, Refuse, Reduce, Repurpose, Reuse, Recycle, Rot These are the 7 Rs of Sustainability. উপরের 7 Rs এর মধ্যে আজকে আলোচনা করবো Refuse বা প্রত্যাখ্যান নিয়ে। Refuse বা প্রত্যাখ্যান করা বলতে বুঝানো হয়েছে, সেইসব কোম্পানি ও পণ্য কে প্রত্যাখ্যান করা বা 'না' বলা যেগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। এই প্রত্যাখ্যান করার একটি উপায় হচ্ছে, ওভার-প্যাকেজযুক্ত এবং প্লাস্টিক বা পলিথিন এর প্যাকেজযুক্ত পণ্যকে 'না' বলা। যদিও একেবারে সমস্ত প্লাস্টিক বা পলিথিনে মোড়ানো পণ্যকে না বলা বা প্রত্যাখ্যান করা কঠিন, তবুও অধিক সচেতনতাই পারে আপনার প্রতিদিনের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে। কিন্তু কথা হচ্ছে আপনি বলতেই পারেন "প্লাস্টিকের পণ্য তো এখন নিত্য প্রয়োজনীয় হয়ে গেছে। এটাকে প্রত্যাখ্যান করে আমি কিভাবে চলবো"। অবশ্যই পারবেন। বিকল্প চিন্তা করুন দেখবেন একই প্লাস্টিক পণ্যর বিকল্প হিসেবে গ্লাস বা স্টেইনলেস স্টীল পেয়ে যাবেন। অধিক পলিথিনে মোড়ানো পণ্য এড়িয়ে চলুন। বাজার বা দোকান থেকে আপনাকে পলিথিনের ব্যাগ অফার করবে, তখন আপনি সরাসরি না বলুন এবং বিকল্প চিন্তা করুন। দৈনন্দিন কেন...

Rethink these are the 7 Rs of Sustainability

Image
  Part_1 Rethink, Refuse, Reduce, Repurpose, Reuse, Recycle, Rot These are the 7 Rs of Sustainability. নিজেকে ভালো রাখার উপায় হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সুস্থ ও সুন্দর রাখা। আপনি যেখানে বাস করেন সেই পরিবেশ যদি বসবাস যোগ্য না হয় তাহলে সেখানে আপনি বেশিদিন কি থাকতে পারবেন? নিশ্চই না। তাইনা? ঠিক তেমনি আজ গোটা বিশ্ব যে ধীরে ধীরে একটি প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে, আমাদের বাসের অযোগ্য হচ্ছে সেটা নিয়ে কি আমরা ভাবছি? সাধারণত আমরা 3Rs (Reduce, Reuse, Recycle) সম্পর্কে জানি। কিন্তু পৃথিবীকে বাসযোগ্য করতে হলে 7Rs এর এই মডেলটি খুবই গুরুত্বপূর্ন। উপরের 7 Rs এর মধ্যে আজকে আলোচনা করবো সর্ব প্রথমটি নিয়ে অর্থাৎ Rethink (পুনর্বিবেচনা) #Rethink (পুনর্বিবেচনা) আপনি কীভাবে প্রাকৃতিক সম্পদগুলো কে ব্যাবহার করেন তা পুনর্বিবেচনা করুন তো।। কিছুক্ষণ চিন্তা করুন আপনি সম্পদগুলো কিভাবে ব্যবহার করছেন, ব্যাবহার হয়েগেলে কি করছেন, রকষণাবেক্ষণ কিভাবে করছেন ইত্যাদি। আপনি একবার ভাবুন যে প্রাকৃতিক সম্পদগুলো খুবই সীমাবদ্ধ এবং আপনি কি জানেন যখন আপনি বুঝবেন প্রাকৃতিক সম্পদ ধীরে ধীরে কমে যাচ্ছে তখন আপনার প্রতিদিনের পছ...

সুন্দরবন দিবস, ভালবাসা দিবসে ভালবাসুন সুন্দরবনকে।

Image
সাগর দানবের ভ্রুকুটিল চোখ নেমে যায় সুন্দরী পাহারাদারের সামনে। কোমর ঝুঁকিয়ে নজরানা দিতে হয় বনবিবির বাহন বড় মিঞাকে। ততক্ষণে সুন্দরীর মায়াজালের নাগপাশে আটকে পড়েছে ঘূর্নি দানব। এই দানব সিডর,আয়লা,আমফান, কতরকম নামে রূপে এসেছে, ভবিষ্যতে আরও আসবে-কিন্তু কুহকিনী পাহারাদার থেকে নিষ্কৃতি নেই। ১৪ ফেব্রুয়ারি, লাল গোলাপ কিনুন এই সুন্দরীর জন্য- আজ ‘সুন্দরবন দিবস’ দক্ষিণ এশিয়ার অন্যতম অক্সিজেন ভাণ্ডার। বিরাট বনাঞ্চলের টাটকা হাওয়ার প্রথম অংশীদার লক্ষ লক্ষ বাঙালি,যাদের কথ্যভাষায় ‘সুন্দরবন’ বিশ্বের চমক। ডোরাকাটা বাঘ, ময়াল, হরিণ, মাছ, মধু, বনজ সম্পদের বিরাট এই ভাণ্ডারের পাহারাদার ‘বড় মিঞা’ বা ‘দক্ষিণ রায়’ আর বিশ্বের কাছে রয়েল বেঙ্গল টাইগার। কুড়ি বছর আগের কথা। ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি সুন্দরবনের বৃহত্তম অংশীদার বাংলাদেশ থেকে উঠে এসেছিল এমন আওয়াজ-"রক্ষা করো এই আদিম প্রহরী কে"। বহু গবেষক বারবার যে দাবি করেছেন, সেটাই আন্দোলনের রূপ নিয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশ-এর উদ্যোগে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই স...

Introduction to Sustainable Development Goals (SDGs), Actions & Targets.

Image
  টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), লক্ষ্যমাত্রা ও সূচকসমূহ পরিচিতি। Introduction to Sustainable Development Goals (SDGs), Actions & Targets. পর্বঃ ১ দারিদ্র্য, শিক্ষার অভাব, শিশুমৃত্যু, যথাযথ স্বাস্থ্যসেবার অভাব, এইচআইভি/এইডস্, যক্ষ্মা, ম্যালেরিয়ার মতো রোগব্যাধিতে ব্যাপক হারে মানুষের মৃত্যু এগুলো বাংলাদেশসহ পৃথিবীর বেশিরভাগ দেশের বহু বছরের সমস্যা। এ সমস্যাগুলো সমাধান করতে না পারলে বিশ্বব্যাপী মানব উন্নয়ন সম্ভব নয়, সম্ভব নয় সত্যিকার বিশ্বশান্তি অর্জন। এই ব্যাপারটি অনুধাবন করে ২০০০ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের ১৮৯টি (বর্তমানে ১৯৩টি) দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানগণ সম্মিলিতভাবে একটি অঙ্গীকার করেন। আর তা হলো- ২০১৫ সালের মধ্যে তারা নিজ নিজ দেশে আটটি সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়ন করবেন। এ আটটি লক্ষ্য ছিলঃ ১। চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলকরণ (Eradicate extreme poverty and hunger) ২। সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন (Achieve universal primary education) ৩। নারী-পুরুষ সমতা অর্জন এবং নারীর ক্ষমতায়নে উৎসাহ দান (Promote gender equality and empower women) ৪। শিশুমৃত্যুহার হ্রাসকরণ (R...